৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ীরা

৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ীরা




 ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ীরা

নিপু বড়ুয়া

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে সেরা পপ ভোকাল অ্যালবাম স্বীকৃতি পেয়েছে আমেরিকান গায়িকা লেডি গাগার ‘মেহেম’। সেরা মিউজিক ফিল্ম বিভাগে পুরস্কৃত হয়েছে ‘জন উইলিয়ামস’। সেরা অডিওবুক ন্যারেশন বিভাগে ‘মেডিটেশন্স: দ্য রিফ্লেকশন্স অব হিজ হলিনেস দ্য দালাই লামা’র জন্য প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। 

অস্কারে সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়া ‘সিনার্স’ দুটিতে গ্র্যামি জিতেছে। রেকর্ডিং অ্যাকাডেমির আয়োজনে ১ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২ ফেব্রুয়ারি সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় গ্র্যামির পুরস্কার বিতরণ করা হয়। টানা ষষ্ঠ ও শেষবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া।। যুক্তরাষ্ট্রে সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক আর ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়েছে।


৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ীরা

অ্যালবাম অব দ্য ইয়ার: দেবি তিরার মাস ফতোস (ব্যাড বানি)

রেকর্ড অব দ্য ইয়ার: লুথার (কেন্ড্রিক লামার ফিচারিং সিজা)

সং অব দ্য ইয়ার: ওয়াইল্ডফ্লাওয়ার (বিলি আইলিশ)

সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন

প্রডিউসার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল: সার্কাট (লেডি গাগা, রোজে, জেড)

সংরাইটার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল: অ্যামি অ্যালেন (রোজে, জেনি, সাবরিনা কার্পেন্টার)

সেরা পপ সলো পারফরম্যান্স: মেসি (লোলা ইয়াং)

সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: ডিফায়িং গ্র্যাভিটি (সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ডে)

সেরা পপ ভোকাল অ্যালবাম: মেহেম (লেডি গাগা)

সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং: এন্ড অব সামার (টেম ইম্পালা)

সেরা ড্যান্স/পপ রেকর্ডিং: আবরাকাডাবরা (লেডি গাগা)

সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: ইউসেক্সুয়া (এফকেএ টুইগস)

সেরা রিমিক্সড রেকর্ডিং: আবরাকাডাবরা (গেজাফেলস্টাইন)

সেরা রক পারফরম্যান্স: চেঞ্জেস (লাইভ ফ্রম ভিলা পার্ক) ব্যাক টু দ্য বিগিনিং (ইয়াংব্লাড ফিচারিং নুনো বেটেনকোর্ট, ফ্রাঙ্ক বেলো, অ্যাডাম ওয়েকম্যান ও টু)

সেরা মেটাল পারফরম্যান্স: বার্ডস (টার্নস্টাইল)

সেরা রক গান: অ্যাজ অ্যালাইভ অ্যাজ ইউ নিড মি টু বি (নাইন ইঞ্চ নেইলস)

সেরা রক অ্যালবাম: নেভার এনাফ (টার্নস্টাইল)

সেরা অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স: অ্যালোন (দ্য কিউর)

সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: সংস অব অ্যা লস্ট ওয়ার্ল্ড (দ্য কিউর)

সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: ফোল্ডেড (কেহলানি)

সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স: ভাইবস ডোন্ট লাই (লিয়ন টমাস)

সেরা আরঅ্যান্ডবি গান: ফোল্ডেড (কেহলানি)

সেরা প্রগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: ব্লুম (ডুরান্ড রেরনার)

সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম: ‍মাট (লিয়ন টমাস)

সেরা র‌্যাপ পারফরম্যান্স: চেইন্স অ্যান্ড হুইপস (ক্লিপস, পুশা টি, ম্যালিস ফিচারিং কেন্ড্রিক লামার ও ফ্যারেল উইলিয়ামস)

সেরা মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স: লুথার (কেন্ড্রিক লামার ও সিজা)

সেরা র‌্যাপ গান: টিভি অফ (কেন্ড্রিক লামার ফিচারিং লেফটি গানপ্লে)

সেরা র‌্যাপ অ্যালবাম: জিএনএক্স (কেন্ড্রিক লামার)

সেরা লাতিন পপ অ্যালবাম: কানসিয়োনেরা (নাতালিয়া লাফোরকাডে)

সেরা মুসিকা উরবানা অ্যালবাম: দেবি তিরার মাস ফতোস (ব্যাড বানি)

সেরা লাতিন রক অথবা অল্টারনেটিভ অ্যালবাম: পাপোতা (ক্যারিয়েল ও পাকো আমোরোসো)

সেরা মিউজিকা মেক্সিকানা অ্যালবাম (টেজানোসহ): পালাব্রা দে তোস (সেকা) (কারিন লিয়ন)

সেরা ট্রপিক্যাল লাতিন অ্যালবাম: রাইসেস (গ্লোরিয়া এস্তেফান)

সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: ইয়োও (ব্যাড বানি)

সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স: পুশ টু স্টার্ট (টাইলা)

সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম: কায়তানো ই বেতানিয়া অ ভিভো (কায়তানো ভেলোজো ও মারিয়া বেতানিয়া)

সেরা র‌্যাগে অ্যালবাম: ব্লিক্সড অ্যান্ড ফিয়া (কেজনামডি)

সেরা চিলড্রেন’স মিউজিক অ্যালবাম: হারমোনি (ফিউচ, অরা ভি)

সেরা কমেডি অ্যালবাম: ইউর ফ্রেন্ড, নেট বারগাটজি (নেট বারগাটজি)

সেরা অডিওবুক ন্যারেশন: দালাই লামা (মেডিটেশন্স: দ্য রিফ্লেকশন্স অব হিজ হলিনেস দ্য দালাই লামা)

সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া): সিনার্স (বিভিন্ন শিল্পী)

সেরা আবহসংগীতের অ্যালবাম (ভিজ্যুয়াল মিডিয়া): সিনার্স (লুদভিগ ইয়োরানসন)

সেরা ভিডিও গেমস আবহ সংগীত ও অন্যান্য ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া: সোর্ড অব দ্য সি (সুরকার অস্টিন উইন্টোরি)

সেরা সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)

সেরা মিউজিক ভিডিও: অ্যাংজাইটি (ডোচি)

সেরা মিউজিক ফিল্ম: জন উইলিয়ামস (সংগীত: জন উইলিয়ামস)

সেরা রেকর্ডিং প্যাকেজ: ট্র্যাকস টু: দ্য লস্ট অ্যালবামস (ব্রুস স্প্রিংস্টিন)

সেরা অ্যালবাম প্রচ্ছদ: ক্রোমাকোপিয়া (টাইলার, দ্য ক্রিয়েটর)

সেরা অ্যালবাম নোটস: মাইলস ‘৫৫: দ্য প্রেস্টিজ রেকর্ডিংস (মাইলস ডেভিস)

সেরা হিস্টোরিক্যাল: জনি মিচেল আর্কাইভস-ভলিউম ফোর: দ্য অ্যাসাইলাম ইয়ারস (১৯৭৬-১৯৮০) জনি মিচেল

Copyright © Entertainment News | Distributed by Blogger Templates | Designed by OddThemes