কান উৎসবের ৫০তম রেসিডেন্সি প্রোগ্রাম পেয়েছেন ছয় তরুণ নির্মাতা

কান উৎসবের ৫০তম রেসিডেন্সি প্রোগ্রাম পেয়েছেন ছয় তরুণ নির্মাতা



ই স্ক্রিন ডেস্ক 
ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৫০তম রেসিডেন্সি প্রোগ্রাম পেয়েছেন ছয়জন তরুণ নির্মাতা। তারা হলেন— আলিকা বেদনারিকোভা (স্লোভাকিয়া), ফেদেরিকো লুইস (আর্জেন্টিনা), মাকসিম নাকোনেচনি (ইউক্রেন), লাইস সান্তোস আরাউজো (ব্রাজিল), বারান সারমাদ (ইরান) এবং ডিয়ান ওয়েইস (দক্ষিণ আফ্রিকা)। 
তারা ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারিসে অবস্থান করবেন এবং তাদের প্রথম বা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য উন্নয়নে দিকনির্দেশনা পাবেন। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই রেসিডেন্সি প্রোগ্রামটি বিশ্বের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল সহায়তা প্রদান করে আসছে।
Copyright © Entertainment News | Distributed by Blogger Templates | Designed by OddThemes