বাফটায় বড় জয় পেলো ডিক্যাপ্রিওর ছবি
ই স্ক্রিন ডেস্ক
বাফটা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ বড় জয় পেলো হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সর্বাধিক ৬টি পুরস্কার জিতেছে ছবিটি। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির নির্মাতা পল টমাস অ্যান্ডারসন সেরা প্রযোজক, সেরা পরিচালক ও সেরা রূপান্তরিত চিত্রনাট্য বিভাগের স্বীকৃতি বাগিয়ে নিয়েছেন। সিনেমাটির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন আমেরিকান তারকা শন পেন।
লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটার ৭৯তম আসর বসেছিল রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রিটিশ অভিনেতা অ্যালান কামিং। আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন। এনবিসি ইউনিভার্সেলের স্টুডিও প্রধান ডোনা ল্যাংলিকে বাফটা ফেলোশিপ সম্মাননা তুলে দেন বাফটা সভাপতি উইলিয়াম।
৭৯তম বাফটা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (প্রযোজক অ্যাডাম সোমনার, সারা মারফি, পল টমাস অ্যান্ডারসন)
অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র: হ্যামনেট (প্রযোজক লিজা মার্শাল, পিপ্পা হ্যারিস, নিকোলাস গন্ডা, স্টিভেন স্পিলবার্গ, স্যাম মেন্ডেস ও ম্যাগি ও’ফ্যারেল)
সেরা অভিনেতা: রবার্ট আরামেয়ো (আই সোয়্যার)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: উনমি মোসাকু (সিনার্স)
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
অসাধারণ নতুন ব্রিটিশ গল্পকার, পরিচালক অথবা প্রযোজক: মাই ফাদার’স শ্যাডো (আকিনোলা ডেভিস জুনিয়র ও ওয়েল ডেভিস)
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
ইই বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোট): রবার্ট আরামেয়ো
সেরা প্রামাণ্যচিত্র: মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: জুটোপিয়া টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র: বুং
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স (রায়ান কুগলার)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন)
সেরা মৌলিক আবহ সংগীত: সিনার্স (লুদভিগ ইয়োরানসন)
সেরা চিত্রগ্রহণ: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (মাইকেল বাউম্যান)
সেরা কাস্টিং: আই সোয়্যার (লরেন এভান্স)
সেরা পোশাক পরিকল্পনা: ফ্রাঙ্কেনস্টাইন (কেট হোলি)
সেরা চলচ্চিত্র সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যান্ডি জার্গেনসেন)
সেরা শিল্প নির্দেশনা: ফ্রাঙ্কেনস্টাইন (টামারা ডেভারেল ও শেন ভিউ)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: ফ্রাঙ্কেনস্টাইন (জর্ডান স্যামুয়েল, ক্লায়োনা ফিউরি, মাইক হিল ও মেগান ম্যানি)
সেরা শব্দ: এফওয়ান (আল নেলসন, গোয়েন্ডোলিন ইয়েটস হুইটল, গ্যারি অ্যা. রিজো, হুয়ান পেরালতা, গ্যারেথ জন)
সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ (জো লেটেরি, রিচার্ড বেইনাম, এরিক সেইন্ডন, ড্যানিয়েল ব্যারেট)
চলচ্চিত্রে অসাধারণ ব্রিটিশ অবদান: ক্লেয়ার বিনস (ক্রিয়েটিভ পরিচালক, পিকচার হাউস সিনেমাস ও পিকচার হাউস এন্টারটেইনমেন্ট)
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দিস ইজ এন্ডোমিট্রিওসিস
সেরা ব্রিটিশ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ব্ল্যাক বয়েজ ইন প্যারাডাইস
