কান উৎসবে চমক দেখালেন স্কারলেট

কান উৎসবে চমক দেখালেন স্কারলেট

কান উৎসবে চমক দেখালেন স্কারলেট
 
ই স্ক্রিন ডেস্ক

কানের চলচ্চিত্র উৎসবে নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারের চমক দেখালেন মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন।  স্কারলেট নির্মিত ‘এলিয়েনর দ্য গ্রেট’কে ৫ মিনিট দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানানো হয়।   

ছবিটির  প্রিমিয়ারের সময় তার কণ্ঠে দেখা গেল সেই উচ্ছ্বাসই- ‘কানে আমার সিনেমার প্রিমিয়ারিং, এটা সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

‘এলিয়েনর দ্য গ্রেট’ সিনেমাটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রিগা’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে।


ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এই ছবিতে জুয়ান স্কুইব, চিওয়েটেল এজিওফর এবং এরিন কেলিম্যান অভিনয় করেছেন


ছবিটির প্রিমিয়ারের পর স্কারলেট বলেন, ‘যখন আপনি একটি স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করবেন, তখন আপনি অর্থ বা নাম কামানোর জন্য করবেন না। এই ছবির জন্য যারা একসঙ্গে কাজ করেছেন, তারা সবাই একত্রিত হয়েছিলেন, কারণ তারা এই সিনেমার গল্প, চিত্রনাট্য দারুণ পছন্দ করেছিলেন। এই ছবিটি অনেক কিছু্র সমাহার। এটি বন্ধুত্ব, শোক এবং ক্ষমা সম্পর্কে দর্শককে উপলব্ধি করাবে।’


‘এলিনর দ্য গ্রেট’ সিনেমায় ৯৪ বছর বয়সী এলিনরের চরিত্রে অভিনয় অভিনেতা স্কুইব। তুমুল করতালির মাধ্যমে স্ক্রিনিং শেষ হওয়ার পর, জোহানসন স্কুইবকে জড়িয়ে ধরেন। পরে তিনি তার প্রধান অভিনেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।’


উল্লেখ্য, স্কারলেট জোহানসন পরিচালনার পাশাপাশি কিনান ফ্লিনের সাথে ‘এলিনর দ্য গ্রে’ট প্রযোজনা করেছেন।


সূত্র: ভ্যারাইটি

Copyright © Entertainment News | Distributed by Blogger Templates | Designed by OddThemes